চট্টগ্রামে ইয়াবাসহ আটক চার

প্রকাশঃ মার্চ ৬, ২০১৫ সময়ঃ ৯:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৮ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট

236160yaba+-arrist1চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী বাজারের ‘হাজারী টাওয়ারে’র সামনে থেকে ১১ হাজার পিস ইয়াবাসহ চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার বিকেলে সাড়ে চারটার দিকে তাদের আটক করে র‌্যাব কক্সবাজার ক্যাম্পের সদস্যরা।

আটকরা হলেন- সৈয়দ আলম (৩১), জহির (৩১), হাকিম (৪০) ও  আনোয়ার আলী (৪৫)।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ এর সহকারি পরিচালক এএসপি সাহেদা সুলতানা বলেন, ‘ দোহাজারী বাজারের ‘হাজারী টাওয়ারে’র সামনে ইয়াবা বেচাকেনার সময় চার ইয়াবা ব্যবসায়ীকে আটক করে র‌্যাব কক্সবাজার ক্যাম্পের সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।’

 

 

প্রতিক্ষণ/এডি/লিলাবতি

 

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G