যুবককে কুপিয়ে হত্যা

প্রকাশঃ মার্চ ৭, ২০১৫ সময়ঃ ৩:৩১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

139987009414_56158পূর্ব শত্রুতার জের ধরে ফিরোজ হাওলাদার (৩০) নামে এক যুবককে স্ত্রীর সামনেই  কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ রিপন ও তার লোকজন। ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পটুয়াখালীর বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, লক্ষ্মীপাশা গ্রামের ফিরোজ হাওলাদার ও একই এলাকার রিপনের মধ্যে একটি শালিশ বৈঠককে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে রিপন তার সহযোগীদের নিয়ে ফিরোজের বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র হাতে তাড়া করে। এ সময় ফিরোজ বাঁচার জন্য চিৎকার করে দৌড়ে নিজেকে রক্ষার চেষ্টা করে।

চিৎকার শুনে তার স্ত্রী ও স্থানীয় লোকজনের উপস্থিতিতেই রিপন ও তার এক সহযোগী খলিল এলোপাথারি কুপিয়ে তাকে হত্যা করে। এ ঘটনার পরপর স্থানীয় জনতা জড়ো হয়ে ওই দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার জানান, পুলিশ দুইজনকে আটক করেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G