জামায়াতের পেটে ঢুকে গেছে খালেদা: কামরুল

প্রকাশঃ মার্চ ৭, ২০১৫ সময়ঃ ৫:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫২ অপরাহ্ণ

ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

images (1)খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, খালেদা জামায়াতের পেটে ঢুকে গেছে। তাদের ছাড়তে চাইলে জামায়াত খালেদা জিয়ার বিনাশ করবে।

শুক্রবার ( ৬ মার্চ) দুবাই আওয়ামী লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে দুবাইয়ের মার্কোপোলো হোটেলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট দেশকে জঙ্গি ও সন্ত্রাসীদের রাজত্বে পরিণত করেছে। জামায়াতের কারনেই খালেদার বিনাশ হবে।কারণ বিএনপির খালেদা জামায়াত-শিবিরের পেটে ঢুকে গেছে  এখন।

এর আগে ইয়াছিন আরাফাত রুবেলের কুরআন তেলওয়াতের মাধ্যমে দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের সভাপতি আলহাজ আল মামুন সরকার।

দুবাই আওয়ামী লীগের আহ্বায়ক দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং সদস্যসচিব শাকিব রাদিতুল্লাহ বাহারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ জাহিদ আহসান রাসেল, আমিরাত আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন আবু আহাদ, দুবাই আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এস এম নিজাম, আমিরাত আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু অনুকুল রাম, শারজাহ আওয়ামী লীগের সভাপতি বাবু রাখাল কুমার গোপ, আবুল হোসেন, এহসানুল হক চৌধুরী, শাহজাহান মিয়াজী, শমর সাহ, তালেব আলী, শাহ মাসুদ, প্রকৌশলী সুবোধ চৌধুরী, মাসুদ চৌধুরী, ইউনুস চৌধুরী প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন দুবাইয়ের কনসাল জেনারেল মাসুদুর রহমান ও দুবাইয়ের কন্স্যুলেটর একে এম মিজানুর রহমান।

সম্মেলন শেষে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম দুবাই আওয়ামী লীগের নতুন কমিটির নাম ঘোষণা করেন।

প্রতিক্ষণ/এডি/রেজা

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G