সার্বভৌম দেশ ! — নির্ঝর আহমেদ প্লাবন

প্রকাশঃ মার্চ ৭, ২০১৫ সময়ঃ ৭:৫৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৮ অপরাহ্ণ

হোসাইন ক্যাডেটfelani

 

 

 

 

 

 

 

 

 

লাশের পরে লাশ পড়েছে
লাশের নাহি শেষ
লাশ হয়ে ঝুলছে এখন
আমার বাংলাদেশ ।

কাঁটা তারের তীক্ষ্ণ কাঁটায়
বিঁধছে আমার হৃদ
ফিনকি দিয়ে রক্ত ঝরে
চক্ষে নাহি নিদ ।

দাদারে তোর পায়ের কাছে
করছি নত শির
আমার বুকে বিঁধিয়ে দে তোর
বিষ মিশানো তীর ।

তোরই তীরের তীব্র বিষে
হৃদয় ঝালাপালা
দাদারে তুই আমার ঘরে
রক্ত প্রদীপ জ্বালা ।

ভালো থাকিস প্রাণের দাদা
ভালো থাকিস তুই
আমার খুনে লাল হয়েছে
তোর বাগানের জুঁই ।

পা ছঁয়ে তোর প্রণাম করি
নম নম নম
খুন চাইলে খুন দিব
বঙ্গসাগর সম ।

জীবন্ত প্রাণ লাশ হয়ে যায়
তোর বুলেটের ঘায়ে
সার্বভৌম স্বদেশ আমার
লুটায় যে তোর পায়ে ।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G