ছুটির দিনেই দূর করে ফেলুন গোটা সপ্তাহের ক্লান্তি

প্রকাশঃ মার্চ ৮, ২০১৫ সময়ঃ ৬:০৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:২০ অপরাহ্ণ

তাজিন আক্তার, প্রতিক্ষণ ডট কম

life style  3 আজকাল সপ্তাহে দুটো দিনের বিলাসিতা বেশিরভাগ অফিসেই নেই। অর্থাৎ একটু আরাম করার জন্য মেলে মাত্র একটি দিন। আর সবার ক্ষেত্রেই দেখা যায় দিনটি যেন চোখের নিমেষে উড়ে চলে যায়। দেখতে দেখতে সময় হয়ে যায় পরের দিন অফিসের। ক্লান্ত দেহে আর স্রান্ত মন নিয়ে শুরু হয় আরেকটি দিনের যাত্রা, আর এ কারণে পুরো সপ্তাহটাই খারাপ কাটে।

কাজে মন বসে না, ভুল ভাল তো হয়ই। সব চাইতে বড় কথা আপনি ভুগতে শুরু করেন বিষণ্ণতায়। নিজের জীবনটাকে মোটামুটি দুর্বিষহ মনে হতে থাকে। আপনিও কি এমন সমস্যায় ভুগছেন? তাহলে জেনে রাখুন, শুধু আপনি নন। বিশ্ব জুড়ে অসংখ্য মানুষের এই একই সমস্যা। সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলছে এমন।life style 1

অনেকে বিষয়টিকে পাত্তা না দিলেও ব্যাপারটা আসলে গুরুতর। কেননা এই বিষয়টি, এই শারীরিক-মানসিক ক্লান্তির চক্কর ক্রমশ মানুষকে বিপর্যস্ত করে তোলে।

শারীরিক ভাবে তো বটেই, মানসিক ভাবেও অবশ্যই। আর এভাবে দীর্ঘদিন চলতে থাকলে আপনি ক্রমশ হয়ে পড়বেন একজন বিষণ্ণতার রোগী।

হ্যাঁ, মাঝে মাঝে দূরে কোথাও বেড়িয়ে আসা হতে পারে দারুণ একটা সমাধান। কিন্তু সবসময় সেটা সম্ভব হয়ে ওঠে না, বড়জোর হয়তো বছরে দুবার।

আর্থিক ব্যাপারটা তো আছেই, সাথে আছে কর্মক্ষেত্র থেকে ছুটি ম্যানেজ কিংবা বাচ্চাদের ছুটি সহ অন্যান্য আরও নানান বাহানা। কিন্তু এভাবে তো আর চলতে দেয়া যাবে না। আর তাই, এই যান্ত্রিক জীবনের ভিড়েও নিজের জন্য খুঁজে নিতে হবে একটু স্বস্তি, একটু আরাম।

life style  4..

মন আর শরীরকে দিতে হবে একটু আরাম। কিন্তু কীভাবে? আসুন, জেনে নেই কিছু টিপস। -হ্যাঁ, ছুটির দিনে একটু আনন্দ বা ঘোরাঘুরি অবশ্যই করবেন। তবে খুব বেশী প্ল্যান রাখবেন না।

এতে আপনি শারীরিকভাবে ক্লান্ত হয়ে পড়বেন। পরের দিন বিধ্বস্ত লাগবে। যেখানেই যান আর যাই করুন না কেন, রাতের বেলা ঠিক সময়ে বিছানায় যান।

অযথা রাজ জাগার দরকার নেই। -ছুটির সকালটা চেষ্টা করুন বাড়িতে থাকতে। আরাম করুন, ঘুমান, খান, টি ভি দেখুন। নিজের যত করুন, রূপচর্চা করুন।নিজের শরীরটাকে আরাম দিন। -ছুটির দিনে দুপুরে অবশ্যই ভালো খাওয়াদাওয়া করুন।

এবং সেটা আরাম করে। পরিবারের সাথে কোথাও বাইরেও যেতে পারেন। সময় ভালো কাটলে দেখবেন নিজেকে ফ্রেশ লাগছে। -গান শুনুন অবশ্যই, মনটা চাঙা হয়ে উঠবে। -নিজের শখের কাজগুলো করুন।

life style 2 (2)

আগামী সপ্তাহের কিছু কাজ এগিয়েও রাখতে পারেন। এতে মানসিকভাবে শান্তি লাগবে। -বিকালে চেষ্টা করুন একটু বাইরে যেতে। বন্ধুদের সাথে হোক বা পরিবারের সাথে। একটু বাইরে গেলে ভালো লাগবে মন।

দেখে ফেলতে পারেন সিনেমাও। -ছুটির দিন রাত হলেই পরের দিনের কথা ভেবে মন খারাপ হয়? তাহলে বসে বসে আগামী ছুটির দিনের প্ল্যান সেরে ফেলুন। দেখবেন বেশ চাঙা লাগছে!

তাজিন/প্রতিক্ষন/এডি/রাজু

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G