কোমল পানীয় আসক্তি দূর করুন সহজে

প্রকাশঃ মার্চ ৯, ২০১৫ সময়ঃ ১০:১৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৫ পূর্বাহ্ণ

লাইফষ্টাইল ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

cola.jpgআমরা প্রায় সবাই কোক বা পেপসি জাতীয় কোমল পানীয় মাঝে মাঝে পান করি। আবার নিয়মিত কোমল পানীয় পান করাটাকে নির্দোষ মনে করে থাকেন অনেকেই। কোমল পানীয়তে থাকে প্রচুর পরিমাণে ক্যালোরি, যা নিয়মিত পান করার ফলে দেখা দিতে পারে ওবেসিটি এমনকি ডায়াবেটিসের মতো জটিলতা। দাঁত এবং হাড়ের ক্ষতিও করে থাকে।

সবদিক বিবেচনা করে কোমল পানীয় পান বাদ দেওয়া বা কমিয়ে আনাটা অনেকের জন্যই হতে পারে স্বাস্থ্যকর। কিন্তু এ কাজটি করা যদি খুব কঠিন মনে হয় আপনার কাছে, তবে নিচের কয়েকটি কৌশল অবলম্বন করতে পারেন।

১. ধীরে ধীরে কমিয়ে আনুন পানের পরিমাণ:

সাধারণত যে পরিমাণে বা যত ঘন ঘন কোমল পানীয় পান করেন আপনি, সে পরিমাণ কমিয়ে আনুন। খুব ঘন ঘন কোলা পান করাটাও এড়িয়ে চলুন। এর ফলে একেবারে ছাড়তে না পারলেও আপনার কোমল পানীয় পানের পরিমাণ কমে আসবে।

২. পানি মিশিয়ে পান করুন:

অর্ধেক পানি, অর্ধেক কোলা মিশিয়ে পান করুন। এর ফলে কোলার মিষ্টি ভাবটা কমে আসবে। একটা সময়ে এই মিশ্রণে আপনি অভ্যস্ত হয়ে যাবেন এবং তখন আর কোমল পানীয় পান করতে এতোটা ইচ্ছে করবে না আপনার।

৩. ক্যালোরির হিসাব রাখুন:

প্রতিদিন কতো ক্যালোরির খাবার খাচ্ছেন তার হিসেব রাখুন। আপনি যখন দেখবেন কোমল পানীয়র ক্যালোরি এতো বেশি, তখন নিজে থেকেই তা পান করার ইচ্ছে অনেকটা কমে আসবে। শুধু তাই নয়, ব্যায়ামের মাধ্যমে আসলে এই ক্যালোরির কতটা ক্ষয় হচ্ছে তার হিসেব রাখলেও কোমল পানীয় পানের ইচ্ছে হবে না আপনার।

৪. পান করুন ঠাণ্ডা চা:

কোমল পানীয়র বদলে দুধ-চিনি ছাড়া হালকা চা পান করা শুরু করুন। এতে যেমন ক্যালোরির চিন্ত করতে হবে না, তেমনি চায়ের বিভিন্ন উপাদান আপনার স্বাস্থ্যের উপকারে আসবে। প্রথম প্রথম এভাবে চা পান করতে গেলে স্বাদটা বাজে লাগতে পারে। সেক্ষেত্রে মিশিয়ে নিতে পারেন লেবু, মধু, অল্প চিনি বা সুইটনার।

৫. আগে এক গ্লাস পানি পান করুন:

বেশিরভাগই ক্ষেত্রেই দেখা যায় আমরা কোমল পানীয় পান করছি শুধুমাত্র তৃষ্ণা মেটাতে। সেক্ষেত্রে পানি পান করাটাই যথেষ্ট। কোমল পানীয় পান করার ইচ্ছে হলে আগে এক গ্লাস পানি পান করে নিন। দেখবেন কোমল পানীয়ের প্রতি খুব একটা আসক্তি আর থাকছে না।

৬. পানির সাথে মিশিয়ে নিন অন্য কিছু:

শুধু পানি পান করতে ইচ্ছে করে না অনেকের। এক্ষেত্রে পানির মাঝে নিয়ে আসুন নতুনত্ব। পানির জগ অথবা বোতলে ফেলে দিন কয়েক স্লাইস লেবু, কমলা অথবা শসা। ফ্রোজেন স্ট্রবেরি, পুদিনা পাতা বা ধনেপাতাও মিশিয়ে নিতে পারেন। এতে কোলার প্রতি আসক্তি কমে আসবে।

৭. এড়িয়ে চলুন বিশেষ কিছু পরিস্থিতি:

অনেক সময়ে দেখা যায় বিশেষ কিছু পরিস্থতিতে কোমল পানীয় পান করতে ইচ্ছে করে আমাদের। ধরুন ফাস্টফুড খেতে গিয়ে কোমল পানীয় পান করতে ইচ্ছে করে আপনার, অথবা অফিসে বসে বিকেল বেলায় পান করতে ইচ্ছে করে, বা বিশেষ কোনো দোকানের পাশ দিয়ে যাবার সময় কোমল পানীয় পান করেন আপনি। এসব ক্ষেত্রে সচেতন থাকুন। ফাস্টফুড খেতে যাবার সময়ে পানি সাথে করে নিয়ে যান বা ঠাণ্ডা পানি অর্ডার করুন কোলার বদলে। অফিসেও সম্ভব হলে পানি বা চা পান করুন। এড়িয়ে চলুন কোমল পানীয়র দোকানটি।

প্রতিক্ষণ/এডি/শিমু

আরো সংবাদঃ

আর্কাইভ

September 2026
SSMTWTF
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930 
20G