রংপুরে নারী শিবির সহ গ্রেপ্তার ৪৭

প্রকাশঃ মার্চ ৯, ২০১৫ সময়ঃ ১১:৫৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৫৯ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.

1410932305জেলা শিবিরের নারী সভাপতি বিথিসহ বিএনপি ও জামায়াতের ৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জেলা পুলিশের কন্ট্রোল অপারেটর মো. সেলিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রংপুর জেলার বিভিন্ন স্থানে রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়।

জেলা কন্ট্রোল রুম সূত্র আরো জানায়, ‘কোতোয়ালি থানা পুলিশের অভিযানে শিবিরের জেলা নারী সভাপতি বিথিকে নগরীর টার্মিনাল মাস্টারপাড়া এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া কোতোয়ালি থানা পুলিশ বিএনপির দুই ও জামায়াতের একজন, পীরগাছা থানা পুলিশ বিএনপির দুই ও জামায়াতের একজন এবং মিঠাপুকুর থানা পুলিশ জামায়াতের দুইজন কর্মীকে গ্রেপ্তার করেছে।’

গ্রেপ্তার বিএনপি ও জামায়াত-শিবিরের এসব নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস, নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে। তাদের পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

এদিকে, একই সময়ে জেলার বিভিন্ন স্থান থেকে বিভিন্ন অভিযোগে আরো ৩৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G