কুমিল্লায় মস্তকবিহীন লাশ উদ্ধার

প্রকাশঃ মার্চ ৯, ২০১৫ সময়ঃ ১:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১৮ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.

dead-body_78558_56143কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা ইউনিয়নের ধনপুর গ্রামের একটি খাল থেকে রিফাত (২৫) নামে এক যুবকের মাথা বিহীন মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (০৯ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

রিফাত একই উপজেলার জোড়কানুন পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত মিজানুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, শুক্রবার জুমার নামাজের পর নতুন মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি রিফাত। সকালে ধনপুর গ্রামে রাস্তার পাশের একটি খালে মাথা বিহীন মরদেহ উদ্ধার করা হয়। পরে পুলিশ এসে ৪০ গজ দূর থেকে মাথাটি উদ্ধার করে। তবে মোটরসাইকেলটি পাওয়া যায়নি।
স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা রিফাতকে হত্যা করে মোটরসাইকেলটি নিয়ে যায়।

সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল  জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে।

প্রতিক্ষণ/এডি/রানা

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G