নাটোরে ফেনসিডিল সহ আটক ৪

প্রকাশঃ মার্চ ৯, ২০১৫ সময়ঃ ৩:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১৬ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

natore fencidilনাটোরের বড়াইগ্রাম এলাকা থেকে ৫৩০ বোতল ফেনসিডিল ৪ জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

এসময় একটি মিনিট্রাকও আটক করা হয়।

সোমবার দুপুর ১২ টার দিকে উপজেলার নাটোর-ঢাকা মহাসড়কের মাঝগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- রাজশাহীর চারঘাট এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে শামীম হোসেন (২৮), চাঁপাইনবাবগঞ্জের উত্তর উজিরপুর গ্রামের মৃত ইশারত আলীর ছেলে কেতাদুল ইসলাম (২৫), একই এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে আবুল কাশেম (৫০) ও মৃত নূরুল ইসলামের ছেলে বাসেত আলী (৫০)।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলামবিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাঝগাঁও এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী একটি মিনিট্রাকের গতিরোধ করে তল্লাশি চালিয়ে ৫৩০ বোতল ফেনসিডিলসহ চারজনকে আটক করা হয়। পরে আটকদের মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বড়াইগ্রাম থানায় সোপর্দ করা হয় বলেও জানান তিনি।

প্রতিক্ষণ /এডি/মিলন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G