খালেদার সঙ্গে দেখা করতে পারলেন না আইনজীবিরা

প্রকাশঃ মার্চ ১০, ২০১৫ সময়ঃ ৬:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪২ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

Gulshan_BNP_162329982বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে না পেরে কার্যালয়ের সামনে থেকে ফেরত গেলেন বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরী ও সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেল সোয়া ৫টায় তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে আসলে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাদের ফিরিয়ে দেন।

কর্তব্যরত পুলিশ সদস্যরা জানান, তারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তবে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ না পাওয়ায় কার্যালয়ের ভেতরে তাদের ঢুকতে দেওয়া হয়নি। পরবর্তীতে নির্দেশ পেলে তাদের ঢুকতে দেওয়া হবে।

চলে যাওয়ার সময় দুই আইনজীবী সাংবাদিকদের বলেন, বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি ‍মামলায় সামনে শুনানির দিন ধার্য্য রয়েছে। এ বিষয়ে আমরা খালেদা জিয়ার সঙ্গে আলাপ করেত এসেছিলাম। কিন্তু পুলিশ সদস্যরা আমাদের ঢুকতে না দেওয়ার আমরা চলে যাচ্ছি।

প্রতিক্ষণ/এডি/রাখি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G