দুর্ঘটনায় নিহত দুই

প্রকাশঃ মার্চ ১০, ২০১৫ সময়ঃ ৯:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.

imagesগাজীপুরের কালিয়াকৈরে পৃথকস্থানে সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন বাসচাপায় আর অন্যজন বাস উল্টে মারা যান।

মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কোনাবাড়ি ও চন্দ্রা নবীনগর মহাসড়কের বাড়ইপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহ দু’টি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

সালনা (কোনাবাড়ি) হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় সড়ক পারাপারের সময় ২২ বছর বয়সী এক যুবককে অজ্ঞাত একটি গাড়ি চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই যুবক মারা যান।

এছাড়া চন্দ্রা নবীনগর মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় কালিয়াকৈর পরিবহনের একটি বাসকে অপর একটি বাস পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে কালিয়াকৈর পরিবহনের বাসটি একদিকে হেলে গিয়ে উল্টে যায়।এ সময় ওই বাসের এক যাত্রী মারা যান।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G