রংপুরে জমি নিয়ে বিরোধ, যুবক খুন

প্রকাশঃ মার্চ ১১, ২০১৫ সময়ঃ ৪:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

41রংপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে আলী আকবর (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

এ ঘটনায় এনামুল (৩২) ও সোহেল (৩০) নামে আরো দুই যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে নগরীর সিলিমপুর ভড়ারঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

রংপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আলী আকবর, এনামুল এবং সোহেল নগরীর কাপার এলাকা থেকে সিলিমপুর যাওয়ার পথে সন্ত্রাসীদের হামলার মুখে পড়েন। ঘটনাস্থলেই আলী আকবরের মৃত্যু হয়। আহতদের আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলেও জানান তিনি।

বুধবার (১১ মার্চ) দুপুরে আলী আকবরের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

এ ঘটনায় নিহতের পিতা আমজাদ হোসেন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন।

প্রতিক্ষণ/এডি/লিজা 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G