বিএনপি নেতা সালাহ উদ্দিন আটক !

প্রকাশঃ মার্চ ১১, ২০১৫ সময়ঃ ৯:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৩৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

salauddinবিএনপি’র যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।

এদিকে, সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ জানান, মঙ্গলবার রাতে উত্তরার এক বাসা থেকে তাকে (সালাহ উদ্দিন) আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকের লোকজন ধরে নিয়ে যায়। তাকে কোথায় নেওয়া হয়েছে, তা আমরা জানতে পারিনি।”

হাসিনা আহমেদ জানান, আমরা আশঙ্কা করছি, তাকে আটক করে কোথাও রাখা হয়েছে।

এদিকে প্রতিদিন নিকুঞ্জ থেকে গণমাধ্যমে সালাহ উদ্দিন আহমেদের মেইল পাওয়া গেলেও বুধবার কোনো মেইল পাওয়া যায়নি।

তবে এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান জানান, সালাহ উদ্দিন আহমেদকে আটকের কোনো খবর আমাদের কাছে নেই।

অপরদিকে র‌্যাবের মিডিয়া এবং লিগ্যাল উইংয়ের সহকারী পরিচালক মাকসুদুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও আটকের বিষয়টি অস্বীকার করেন।

প্রতিক্ষণ /এডি/কামরান

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G