নাটোরে ট্রাকচাপায় স্কুলছাত্র নিহত

প্রকাশঃ মার্চ ১২, ২০১৫ সময়ঃ ১:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৬ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

natoteনাটোর জেলার বড়াইগ্রামে ট্রাকচাপায় জাহিদুর রহমান (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের বনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদুর রহমান বনপাড়ার দিয়ারপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে। সে বনপাড়া মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, উপজেলার গুনাইহাটি বাজার থেকে জাহিদুর রহমান সকাল সাড়ে ১০টার দিকে মোটরসাইকেলযোগে বনপাড়া বাজারের দিকে যাচ্ছিল।

পথে পাবনা থেকে নাটোরগামী মালবোঝাই একটি ট্রাক তাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করতে পারেনি বলেও জানান তিনি।

প্রতিক্ষণ /এডি/নাবিল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G