যুক্তরাষ্ট্রে ফার্গুসনের পুলিশ প্রধানের পদত্যাগ

প্রকাশঃ মার্চ ১২, ২০১৫ সময়ঃ ৪:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২২ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

thomasযুক্তরাষ্ট্রের মিসৌরিতে শ্বেতাঙ্গ পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ কিশোর নিহতের ঘটনায় ফার্গুসনের প্রধান পুলিশ কর্মকর্তা টম জ্যাকসন পদত্যাগ করেছেন ।

গত বছরের ৯ অগাস্ট ফার্গুসন শহরে পুলিশের গুলিতে নিরস্ত্র কৃষ্ণাঙ্গ কিশোর মাইকেল ব্রাউন নিহত হন।

এরপর গত সপ্তাহে পুলিশ সেন্ট লুইস শহরতলীর বার্কলের একটি গ্যাস স্টেশনে অ্যান্টোনিও মার্টিন নামে ১৮ বছর বয়সী আরও এক কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করে।

এ ঘটনায় পুরো শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের বিরুদ্ধে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ নিয়ে  হৈ চৈ হয় আন্তর্জাতিক মহলেও।

ওই হত্যাকাণ্ডের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি শহরে কয়েক সপ্তাহের বিক্ষোভের পর ফারগুসনে এই তদন্ত শুরু হয়।

ফার্গুসন পুলিশ ও আদালতের বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগ পক্ষপাতমূলক আচরণের অভিযোগ আনলে গত ৪ মার্চ মেয়র জন সহ একজন বিচারক ও দুইজন পুলিশ পদত্যাগ করেন। এবারে পদত্যাগ করলেন টম জ্যাকসন। ১৯ মার্চ থেকে তিনি আর পুলিশ প্রধানের দায়িত্বে থাকছেন না।

বুধবার জমা দেওয়া পদত্যাগপত্রে জ্যাকসন লিখেছেন, ‘এই শহর ও আপনাদের সবার সেবা করার সুযোগ পাওয়াটা ছিল অনেক সম্মানের। খুব দুঃখের সঙ্গে ঘোষণা করছি যে, পুলিশ প্রধানের পদ থেকে আমি পদত্যাগ করছি।”

প্রতিক্ষণ /এডি/কেয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G