রাজধানীতে হিজড়া সর্দারনী গুলিবিদ্ধ

প্রকাশঃ মার্চ ১৪, ২০১৫ সময়ঃ ৯:০৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

guliরাজধানীর খিলক্ষেতে পিংকি শিকদার (৫০) নামে এক হিজরা সর্দারনী গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার রাত ১০টায় এ ঘটনা ঘটে।

তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্দারনীর সঙ্গী অপর হিজরা ঐশ্বরিয়া জানায়, খিলক্ষেতের বড়ুরা দেওয়ানপাড়া এলাকার একটি বাসায় পিংকি শিকদার বসবাস করে আসছেন। ঘটনার সময় বাসার রান্নাঘরে রান্না করছিলো ঐশ্বরিয়া। এ সময় জানালা দিয়ে কেউ গুলি ছুঁড়লে তা তার ডান কাঁধে এসে লাগে।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, কে বা কারা এর সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত করা হচ্ছে।

প্রতিক্ষণ /এডি/বাবলা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G