পোশাককল কর্মীকে হত্যা

প্রকাশঃ মার্চ ১৫, ২০১৫ সময়ঃ ৩:৩৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৩৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম  

1415948864সাভারের আশুলিয়ায় সালমা আক্তার নামে এক নারী পোশাককল শ্রমিককে শ্বাসরোধ করে হত্যার পর তার স্বামী পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। রোববার (১৫ মার্চ) ভোররাতে আশুলিয়ার শ্রীপুর কসাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সালমা আশুলিয়ার শ্রীপুর এলাকার শমসের নিট পোশাককলের শ্রমিক।

প্রত্যক্ষদর্শীরা  জানান, পারিবারিক বিরোধের জের ধরে শনিবার রাতে বাবার বাড়িতে সালমার সঙ্গে স্বামী আয়নাল হকের প্রচণ্ড ঝগড়া হয়। পরে ভোররাতে তাকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের দরজা বন্ধ করে পালিয়ে যান আয়নাল। নিহত সালমার গলায় আঘাতের বেশ কয়েকটি চিহ্ন রয়েছে।

সকালে বাড়ির লোকজন ঘরের জানালা দিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠায়।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের স্বামী আয়নালকে গ্রেফতারের চেষ্টা চলছে।

প্রতিক্ষণ/এডি/রোজি

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G