কেমন যাবে আজকের দিন ( ১৭ জানুয়ারি ২০১৫)

প্রকাশঃ জানুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ৩:১০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:১১ পূর্বাহ্ণ

images-1মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) কর্তৃস্থানীয় ব্যক্তির অনুগ্রহে কর্মস্থলে জটমুক্তি। সন্তানের বহির্মুখী মতিগতি অশান্তির কারণ হতে পারে। পিত্তথলির জটিলতায় ক্লেশ।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) অপপ্রচার উপেক্ষা করতে না-পারলে ক্ষতির আশঙ্কা। খেলাধুলায় কৃতিত্বের সুবাদে নামী সংস্থায় কাজের সম্ভাবনা। সংক্রমণজনিত জ্বরজ্বালায় ভোগান্তি বাড়তে পারে।

মিথুন: (২২ মে – ২১ জুন) স্বনিযুক্তি প্রকল্পে বাড়তি বিনিয়োগ নিয়ন্ত্রণ করা উচিত। বন্ধুর কাছ থেকে আঘাতের আশঙ্কা। ভ্রমণের পরিকল্পনা বানচাল হতে পারে।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই) বুদ্ধিবলে বলবান শত্রুর মোকাবিলা। কর্মক্ষেত্রে গোলযোগ নিয়ে উদ্বেগের অবসান ঘটতে পারে। সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা।

সিংহ: (২৩ জুলাই – ২৩ আগস্ট) ব্যবসা সম্প্রসারণের উদ্যোগে আকস্মিক বাধা। আত্মীয়স্বজনের সঙ্গে সদ্ভাবে চিড় ধরতে পারে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন।

কন্যা:(২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) বিবিধ উপায়ে অর্থাগমের সুবাদে সাংসারিক উন্নতির সূচনা। চোখ নিয়ে অল্পবিস্তর ভোগান্তি। আইনজ্ঞ ও শল্যচিকিৎসকদের শুভ দিন।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) কর্মে সংস্থাগত পরিবর্তনের চেষ্টায় আশার আলো। গুপ্তশত্রুতায় সামাজিক ক্ষেত্রে ভাবমূর্তির ক্ষতির আশঙ্কা। সামাজিক অনুষ্ঠানে দুষ্কৃতীদের হামলা রুখে দিতে পারেন।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) মধুর ও যুক্তিপূর্ণ বক্তৃতায় প্রভাবিত করে বিরুদ্ধবাদীদের অনুকূলে আনতে পারেন। জ্ঞাতিদের কূট চালে সংসারে অশান্তি। সম্পত্তি নিয়ে ভ্রাতৃবিরোধ হতে পারে।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) কর্মক্ষেত্রে বদলি ও বেতন বৃদ্ধির ইঙ্গিত পেতে পারেন । অসতর্কতায় স্বজন-পরিমণ্ডলে ভুল বোঝাবুঝি। অগ্রজসম ব্যক্তির সহায়তায় সমস্যার মোকাবিলা।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) নিজ কৌশলে কর্মস্থলে জট কাটিয়ে বাহবা লাভ হতে পারে । সাহিত্য ও সঙ্গীতের চর্চায় ব্যুৎপত্তি। গুরুজনের অনৈতিক কাজে মনঃকষ্ট।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) অত্যধিক উদার মানসিকতার জন্য কর্মস্থলে বিপাকে পড়তে হতে পারে। অনুষ্ঠান অথবা সমাবেশে চিত্তাকর্ষক বক্তৃতায় শ্রোতাদের মন জয়।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) পারিবারিক সমস্যা জটিলতর হতে পারে। সতর্কতার অভাবে ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা। তারই মধ্যে দান ধ্যানের সুবাদে সামাজিক প্রভাব বৃদ্ধি পেতে পারে।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G