রাজধানীতে বাস চাপায় স্কুল শিক্ষিকা নিহত

প্রকাশঃ মার্চ ১৫, ২০১৫ সময়ঃ ৮:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

accরাজধানীর শেরেবাংলা নগরের আগারগাঁওয়ে বাসের ধাক্কায় রওশন আরা বেগম নামের এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন।

এ ঘটনায় রিকশাচালকও আহত হয়েছেন।

রোববার বিকেল সাড়ে তিনটার দিকে পঙ্গু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

রওশন আরা সাভার ক্যান্টনমেন্টের মর্নি গ্লোরী স্কুলের শিক্ষিকা ছিলেন।

শেরেবাংলা নগর থানার এসআই মিজানুর রহমান জানান, সেফটি পরিবহণের একটি যাত্রীবাহি বাসের ধাক্কায় রিকশারোহী ওই শিক্ষিকা ঘটনাস্থলেই নিহত হন। এতে আহত হয় রিকশাচালকও। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় বাসসহ চালক ইমন শেখকে আটক করে পুলিশ। কিন্তু ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে আপোস হওয়ায় তাকে ছেড়ে দেয়া হয়।

প্রতিক্ষণ/এডি/বাসেত

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G