দ্বিতীয় দিনের হরতাল চলছে

প্রকাশঃ মার্চ ১৬, ২০১৫ সময়ঃ ৯:৪৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৪৮ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

hartalবিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা ৭২ ঘণ্টার হরতাল সোমবার দ্বিতীয় দিনের মতো চলছে।

রোববার ভোর ৬টায় এ হরতাল শুরু হয়েছে। হরতাল চলবে বুধবার ভোর ৬টা পর্যন্ত।

এর আগে শনিবার সকালে বিএনপির যুগ্ম-মহাসচিব বরকত উল্লাহ বুলু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ হরতালের ঘোষণা দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, চলমান আন্দোলনে গুম, খুন, অত্যাচার, নির্যাতন, অপহরণ, জেল-জুলুম ও অন্যায়ভাবে বিএনপি নেতাদেরকে রিমান্ডে নেয়া এবং বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে গ্রেফতারের প্রতিবাদে এই কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে জনজীবনে হরতালের কোনো প্রভাব পড়েনি। অন্যান্য দিনের মত নিজ-নিজ গন্তব্যে যাওয়ায় ব্যস্ত রয়েছেন রাজধানীবাসী। তাদের জীবনযাত্রা অনেকটা স্বাভাবিকই রয়েছে।

পোশাক শ্রমিক থেকে শুরু করে সর্বস্তরের পেশাজীবী মানুষ সকাল থেকে ছুটেছেন কর্মস্থলের দিকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাদের সংখ্যাটাও বেড়ে চলে। এর মধ্যে যেসব এলাকায় পোশাক কারখানা রয়েছে সেখানে প্রচুর পরিমাণে কর্মজীবীদের ভিড় বেশি লক্ষ্য করা গেছে।

অন্যদিকে, হরতাল-অবরোধে গাড়ির সংকট চোখে পড়ছে না। নগরীতে প্রয়োজনীয় গাড়ি রয়েছে এবং তা প্রতিদিনের মতো আজও স্বাভাবিকভাবে চলাচল করছে।

আজ রাজধানীতে হরতালের সমর্থনে কোনো মিছিল বা পিকেটিং হয়নি। এছাড়া, সকাল থেকেই রাজধানীর বিভিন্ন রুটে চলাচল করছে যাত্রীবাহী বাস, সিএনজি চালিত অটোরিকশা, প্রাইভেটকার, রিকশাসহ বিভিন্ন যানবাহন।

হরতাল-অবরোধকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। মোতায়েন রয়েছে পুলিশ ও বিজিবি। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের যৌথ টহল টিম নামানো হয়েছে।

ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক থাকলেও নির্ধারিত সময়ের পর সেগুলো ছাড়ছে।

এদিকে দেশের বিভিন্ন জেলায়ও চলছে শান্তিপূর্ণ হরতাল। আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক প্রহরার মধ্যেও হরতাল-অবরোধের সমর্থনে বিচ্ছিন্ন ও বিক্ষিপ্ত মিছিল-পিকেটিং করছে বিএনপি-জামায়াত নেতাকর্মীরা। জেলা সদর, নগর-মহানগরগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। দূরপাল্লার সড়কে যানবাহন চলাচল করার খবর পাওয়া গেছে।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি পালন করে আসছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এরসাথে গত ৬ সপ্তাহ ধরে শুক্র ও শনিবার বাদে সপ্তাহের বাকিদিন গুলোতে চলছে হরতাল।

প্রতিক্ষণ /এডি/কামরুল

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G