পীরের লাঠির আঘাতে ভক্তের মৃত্যু

প্রকাশঃ মার্চ ১৬, ২০১৫ সময়ঃ ১২:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৯ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

bbbকথিত এক পীর ও তার সমর্থকদের পিটুনীতে জয় মোল্লা (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত জয় মোল্লাও ওই পীরের ‘মুরিদ’ (ভক্ত) ছিলেন বলে জানা গেছে।

রোববার রাতে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই এলাকার কুশিপাড়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে কথিত পীর বেল্লাল হোসেনকে (৪৮) আটক করেছে। লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, রবিবার বিকেলে বেলকুচির ভাঙ্গাবাড়ি ইউনিয়নের মাঠপাড়া গ্রামের আব্দুল মমিম মোল্লার ছেলে জয় মোল্লাসহ কয়েকজন কুশিপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে কথিত পীর বেল্লাল হোসেনের বাড়িতে যান।

সন্ধ্যার পর সেখানে মাদক সেবনের পর আভ্যন্তরীণ বিষয় নিয়ে ‘মুরিদদের’ মধ্যে বাকবিতণ্ডা হয়। এর একপর্যায়ে ‘পীর’ এবং তার লোকজন জয়কে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে দ্রুত বেলকুচি হাসপাতালে নেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘এ ঘটনায় রাতেই ওই কথিত পীর বেল্লাল হোসেনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

তিনি স্থানীয়দের বরাত দিয়ে আরও বলেন, ‘মুরিদ জয় মোল্লা ভণ্ড পীরের দুই মেয়েকে নিয়ে বাজে মন্তব্য করায় বাকবিতণ্ডা শুরু হয় এরই একপর্যায়ে এ হত্যাকাণ্ড ঘটে। বেল্লাল হোসেন ধর্মীয় মজমার নামে প্রতিদিন তার বাড়িতে মাদকের রমরমা আসর বসাতেন বলেও অভিযোগ রয়েছে।’

এ হত্যাকাণ্ডের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।

প্রতিক্ষণ /এডি/জামাল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G