হাসপাতালে ফের নবজাতক চুরি

প্রকাশঃ মার্চ ১৬, ২০১৫ সময়ঃ ৫:৫১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৫১ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

20140609170213নেত্রকোনা জেলার আধুনিক সদর হাসপাতাল থেকে এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে । এ ঘটনায় জেলার সিভিল সার্জন থানায় অভিযোগ দায়ের করেছেন। সোমবার সকালের এ চুরির ঘটনা ঘটে।

পুলিশ ও হাসপাতার সূত্রে জানা গেছে, নেত্রকোনা সদর উপজেলার বড়গাড়া তেলীগাতী গ্রামের উজ্জ্বল মিয়ার স্ত্রী সাথী রোববার সন্ধ্যায় নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে একটি ছেলেসন্তানের জন্ম দেন।

সোমবার সকালে হাসপাতালের ১১৫ লেবার ওয়ার্ড থেকে কালো বোরকা পরা এক নারী নবজাতককে নিয়ে পালিয়ে যায়।

নবজাতকের মা জানান, সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের একজন নার্স ও আয়া ওয়ার্ডে ঢুকে ডাক্তার আসবে বলে সাথীর স্বজনদের বের করে দেয়। এ সময় সাথীর পাশের একটি শয্যায় কালো বোরকাপড়া এক  নারী নবজাতককে বাইরে অবস্থানরত তার নানীর কাছে নিয়ে যাবে বলে মায়ের কোল থেকে নিয়ে পালিয়ে যায়।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. নীলোৎপল তালুকদার জানান, নবজাতক চুরির ঘটনাটি পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) খান হুমায়ুন কবীর জানান, ঘটনার তদন্ত চলছে। নবজাতক উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G