শ্রীনগরে পানিতে ডুবে দুই স্কুল ছাত্রের মৃত্যু

প্রকাশঃ মার্চ ১৬, ২০১৫ সময়ঃ ৬:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

imagesশ্রীনগরে পানিতে ডুবে ২ স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার দুপুর ২টার দিকে উপজেলার পূর্ব কামারগাও এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বালাশুর প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জিহাদ (৭) ও আশ্রাফুল (৭) বিদ্যালয় থেকে ফিরে কাউকে না জানিয়ে একই সাথে বাড়ির পাশে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে তাদের লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয় লোকজন উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জিহাদ বাবার নাম জিয়াউর রহমান ও আশ্রাফুলের বাবার নাম সাইফুল ইসলাম।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G