রাজধানীতে বাসচাপায় নিহত ১

প্রকাশঃ মার্চ ১৭, ২০১৫ সময়ঃ ৯:২৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

bus accidentরাজধানীর হাইকোর্টের সামনে সিটি পরিবহনের একটি বাসের চাপায় আব্দুল মান্নান (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন।

মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬ টায় দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান , মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে মধ্য বয়সী এই ব্যক্তিকে রাস্তা পার হওয়ার সময় সিটি বাস নামে একটি দ্রুতগতির বাস চাপা দিয়ে চলে যায়। পরে কয়েকজন মিলে হাসপাতালে নিয়ে যাবার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

নিহতের পকেটে একটি জাতীয় পরিচয় পত্র পাওয়া গেছে। যেখানে তার নাম আব্দুল মান্নান ও বাসা মোহাম্মদীয়া হাউজিং, মোহাম্মদপুর লেখা রয়েছে।’

মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিক্ষণ/এডি/এনাম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G