ফখরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৯ এপ্রিল

প্রকাশঃ মার্চ ১৮, ২০১৫ সময়ঃ ১২:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫১ অপরাহ্ণ

আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

ফাইল ফটো
ফাইল ফটো

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে কলাবাগান থানার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানীর জন্য ১৯ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ আনোয়ার সাদাত এ আদেশ দেন।

আজ অভিযোগ গঠনের জন্য শুনানির দিন ধার্য করা ছিল। কিন্তু মির্জা ফখরুলকে আদালতে হাজির না করায় আইনজীবীরা সময়ের আবেদন করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০১২ সালের ১২ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বক্তব্যে কাউকে গাড়ি নিয়ে রাস্তায় বের না হওয়ার হুমকি প্রদান করেন।

তার হুমকির পরিপ্রেক্ষিতে ওই দিন কলাবাগান থানা এলাকার পদ্মা জেনারেল হাসপাতালের সামনে সোনারগাঁও রোড়ে ৩০-৪০ জন বিএনপি ও জামায়াতকর্মী পুলিশের কর্তব্যে বাধা ও ইটপাটকেল নিক্ষেপ করে পথযাত্রীকে আহত করে। এ ঘটনার দিন কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ সিকদার বাদী হয়ে মামলা দায়ের করেন।

২০১৪ সালের ২০ অক্টোবর কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান মির্জা ফখরুলসহ ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

প্রতিক্ষণ/এডি/বাবর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G