তিউনিসিয়ার জাদুঘরে হামলায় নিহত ১৯

প্রকাশঃ মার্চ ১৯, ২০১৫ সময়ঃ ৮:৪৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৫ পূর্বাহ্ণ

ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

tunis-security-force_125408তিউনিসিয়ার জাদুঘরে বন্দুকধারীদের হামলায় ১৭ জন বিদেশি পর্যটকসহ কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। বুধবার সন্ধ্যায় রাজধানী তিউনিসের জাতীয় বারদো জাদুঘরে এ হামলার ঘটনা ঘটে। আহত হয়েছেন আরো কমপক্ষে ৫০ জন।

প্রধানমন্ত্রী হাবিব এসিদ জানিয়েছেন, নিহতদের মধ্যে ইতালি, স্পেন, পোল্যান্ড এবং জার্মানির নাগরিক রয়েছেন।

এছাড়া একজন তিউনিস ও একজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন বলে জানান তিনি।

তিনি আরো জানান, নিরাপত্তা বাহিনীর বন্দুকধারীদের সধ্যে দু’জনকে হত্যা করেছে। বাকিদের খোঁজে ওই এলাকায় তল্লাশি চলছে।হামলার সময় পার্শ্ববর্তী পার্লামেন্ট ভবনে সন্ত্রাস বিরোধী আইন নিয়ে আলোচনা চলছিল। ঘটনার পরপরই পার্লামেন্ট খালি করে দেয়া হয়েছে।

বারদো হচ্ছে তিউনিসিয়ার সর্ববৃহৎ জাদুঘর। এটি আসলে ১৫ শতকের একটি রাজপ্রাসাদ। এখানে রয়েছে ৮ হাজার শিল্পকর্ম। এর মধ্যে রোমান মোজাইক শিল্পের সবচেয়ে বড় সংগ্রহগুলোর একটি এখানে রয়েছে। এর মধ্যে অনেকগুলো ৪০ হাজার বছরের পুরনো। ২০০৯ সালে জাদুঘরটি আরো বর্ধিত করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/রেজাউল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G