আসছে কাদের সিদ্দিকীর নতুন কর্মসূচি

প্রকাশঃ মার্চ ২০, ২০১৫ সময়ঃ ১২:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

kaderদেশের চলমান পরিস্থিতির প্রেক্ষিতে দীর্ঘদিন ধরে নিজের নিরবচ্ছিন্ন অবস্থান কর্মসূচি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

শনিবার দুপুর ১২টার দিকে মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের অফিসের সামনে অবস্থান কর্মসূচিস্থলে এই সংবাদ সন্মেলন অনুষ্ঠিত হবে।

ঐ সংবাদ সম্মেলন থেকে নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে।

সুত্র জানায়,‘ দেশের বর্তমান পরিস্থিতি, ঢাকা সিটি করপোরেশন নির্বাচন ও বিএনপির অবরোধসহ সার্বিক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। সেখান থেকে দলের পরবর্তী কর্মসূচিও দেওয়া হবে।’

গত ২৮ জানুয়ারি থেকে প্রধানমন্ত্রীকে সংলাপের উদ্যোগ গ্রহণ ও বিএনপি নেত্রী খালেদা জিয়াকে অবরোধ প্রত্যাহারের আহবান জানিয়ে মতিঝিলে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন কাদের সিদ্দিকী।

দলটির সূত্রে জানা গেছে, কাদের সিদ্দিকী তার দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে না ফিরে সারাদেশ সফর করার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবারের সংবাদ সম্মেলন তিনি তার অবস্থান স্পষ্ট করবেন।

প্রতিক্ষণ/এডি/নাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G