ট্রাকের ধাক্কায় ৫ অটোরিকশা যাত্রী নিহত

প্রকাশঃ মার্চ ২১, ২০১৫ সময়ঃ ৯:২৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৬ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.

images

ময়মনসিংয়ের মুক্তাগাছায় ভাতকির মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় পাঁচ অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন দুর্ঘটনায় আহত হয়েছে আরো চার জন। শনিবার সকাল  ৬টার দিকে দুর্ঘটনা ঘটে। নিহত দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেনমুক্তাগাছার মণ্ডলসেন গ্রামের জালাল (৪৫) একই গ্রামের আকবর (৩২)

আহতরা হলেনওই উপজেলার বাজেমাঝিয়া গ্রামের শফিকুল ইসলাম (৪৫), আড়াইবাড়িয়া রফিকুল ইসলাম (২৫) মণ্ডসেন নিজাম উদ্দিন( ৩০)

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সকালে একটি অটোরিকশা লেংরাবাজার থেকে যাত্রী নিয়ে মুক্তাগাছায় যাচ্ছিল। ভাপকির মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে জন মারা যান। এরপর আহতদের উদ্ধার করে মুক্তাগাছায় ভর্তি করলে সেখানে একজন পরে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে আরো দুই জন মারা যান

আহত তিনজনকে উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে গুরুতর আহতদের সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে বলে ওসি জানায়

প্রতিক্ষণ/এডি/রেজা

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G