রাবি শিক্ষক সমিতির নির্বাচন

প্রকাশঃ মার্চ ২১, ২০১৫ সময়ঃ ১২:২৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:২৭ অপরাহ্ণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

RBরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শিক্ষক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ সকাল ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনে শুরু হয়।

দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন বলে জানান সমিতির প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হাবিবুর রহমান।

শিক্ষক সমিতি সূত্রে জানা গেছে, আওয়ামী সমর্থিত হলুদ প্যানেল থেকে সভাপতি পদে প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক আনান্দ কুমার সাহা এবং সাধারণ সম্পাদক পদে প্রাণরসায়ন ও অনুপ্রাণবিদ্যা বিভাগের অধ্যাপক এম. রেজাউল করিম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ দিকে বিএনপি-জামায়াত সমর্থিত সাদা প্যানেল থেকে সভাপতি পদে বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগের অধ্যাপক মো. আবু বকর এবং সাধারণ সম্পাদক পদে এগ্রোনমি বিভাগের অধ্যাপক আব্দুল আলিম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G