সিটি নির্বাচন শুধুই তামাশা: বঙ্গবীর

প্রকাশঃ মার্চ ২১, ২০১৫ সময়ঃ ৫:০৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:০৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

ফাইল ফটো
ফাইল ফটো

সিটি নির্বাচনের তফসিল ঘোষণা তামাশা ছাড়া কিছুই না বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

শনিবার দুপুর ১২ টায় মতিঝিলে পার্টি অফিসের সামনে অবস্থান কর্মসূচির ৫৩ তম দিনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘সিটি নির্বাচনের তফসিল ঘোষণা তামাশা ছাড়া কিছুই না। সুষ্ঠু নির্বাচন হলে সরকার সমর্থিত প্রার্থীদের নিশ্চিৎ ভরাডুবি হবে। বর্তমান নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। কারণ এটা একটা নতজানু কমিশন।’

বঙ্গবীর বলেন, ‘তিন মাস ধরে দেশে একদিকে অবরোধ, অন্যদিকে সরকারি বাহিনীর নিপীড়ন চলছে। দেশে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। কিন্তু সেদিকে সরকারের কোনো নজর নেই। তারা ক্রন্দনরত বাচ্চাদের ললিপপ দিয়ে শান্ত্বনা দেয়ার মতো করে চলমান সঙ্কটের মধ্যেই সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করেছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে কাদের সিদ্দিকী বলেন, ‘যদি বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে আপনারা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবেন। এমন কি নির্বাচন দুই চার বছর পেছাতেও পারেন।’

প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে তিনি আরো বলেন, ‘বর্তমানে যেকোনো নির্বাচনে প্রধানমন্ত্রী গণভবনে ডেকে নিয়ে প্রার্থী ঠিক করেন। এমনকি মেথরপট্টি নির্বাচনেও তিনি নিজে প্রার্থি ঠিক করে দেন। অথচ বঙ্গবন্ধু কখনো দলীয় নির্বাচন ছাড়া অন্য কোনো নির্বাচনে প্রার্থী দিতেন না।’

দেশের সমস্ত সমস্যার মূলে শেখ হাসিনা ও খালেদা জিয়া উল্লেখ করে কাদের সিদ্দিকী বলেন, ‘যেদিন এ দুইজন আলেচনায় বসবেন সেদিন জাতি ক্রিকেটের কোয়ার্টার ফাইনাল জেতার চেয়ে বেশি আনন্দিত হবে।’

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আপনার ব্যর্থ আন্দোলন প্রত্যাহার করুন। আন্দোলন আপনার হাতে নেই। আন্দোলন এখন সরকারের গোয়েন্দা বাহিনীর হাতে। আপনি কি জানেন, আপনার অবরোধের নামে কারা পেট্রোল বোমা মারছে, মানুষ পোড়াচ্ছে?

আমিতো মনে করি, পেট্রোল বোমা ছড়াচ্ছে সরকারের গোয়েন্দা বাহিনী। অথচ সরকার সমগ্র বিশ্বে প্রমাণ করাচ্ছে আন্দোলনের নামে আপনার দলের লোকজনই বোমা মারছে, মানুষ পোড়াচ্ছে।’

প্রতিক্ষণ/এডি/মারুফ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G