রাজধানীতে বন্দুকযুদ্ধে নিহত ১

প্রকাশঃ মার্চ ২২, ২০১৫ সময়ঃ ৮:৪৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৪৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

gun fightরাজধানীর শাহজাহানপুরে র‍্যাবের সঙ্গে `বন্দুকযুদ্ধে` মোবারক উল্লাহ মন্টি (৪৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

রোববার ভোররাত ৩ টার দিকে টিটিপাড়া বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় তার কাছ থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘নিহত মন্টি ১০ মার্চ রাজধানীর ফকিরাপুলে সুমি হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন ছিলেন। ওই ঘটনায় জাহাঙ্গীর নামে এক আসামীর কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে রবিবার রাতে মন্টিকে আটকে অভিযান চালায় র‍্যাব-৩ এর একটি দল

মো. সাইফুল ইসলাম বলেন, ‘রাতে মন্টির আস্তানা ঘিরে ফেলার পরপরই তিনি এবং তার সহযোগিরা র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়েন। তখন আত্ম রক্ষার্থে র‌্যাবও গুলি ছোড়ে। এতে মন্টি গুলিবিদ্ধ হলে বাকিরা পালিয়ে যান। পরে তাকে পুলিশ ও স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মন্টিকে মৃত ঘোষণা করেন।’

প্রতিক্ষণ/এডি/রাহাত

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G