স্মার্টফোন চলবে সিম ছাড়াই !

প্রকাশঃ মার্চ ২২, ২০১৫ সময়ঃ ১২:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৩ অপরাহ্ণ

আইটি ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

sony-xperia-z1-compact-3সনি জাপানের বাজারে নতুন একটি স্মার্টফোন ছাড়ার ঘোষণা দিয়েছে। এক্সপেরিয়া জে ১ নামের এই ফোনটিতে কোনো সিম লাগবে না। জাপানের বাজারে এটিই প্রথম সিমবিহীন স্মার্টফোন।

স্মার্টফোনটিতে আছে ৪.৩ ইঞ্চির ৭২০ পিক্সেলের ডিসপ্লে, ২০.৭ মেগাপিক্সেলের এক্সমোর আরএস ক্যামেরা, ২.২ গিগাহার্টজের কোয়াড কোর সিপিউই, অ্যাডরিনো ৩৩০ গ্রাফিকস, ২ জিবি র‌্যাম, কোয়ালকমের স্ন্যাপড্রাপন ৮০০ চিপসেট এবং ২৩০০মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।

সনি এই ফোনটি জাপানের বাজারে এপ্রিল মাসের ২০ তারিখে ছাড়ার পরিকল্পনা নিয়েছে। মার্চের ২৭ তারিখ থেকে প্রি-অর্ডার নেয়া হবে। জাপানের বাজারে ফোনটির দাম ধরা হয়েছে ৪৫৪ ডলার।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G