বগুড়ায় দশলাখ টাকার গাঁজাসহ আটক ৩

প্রকাশঃ মার্চ ২৩, ২০১৫ সময়ঃ ৭:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৫০ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

gajaবগুড়া মহাসড়কের তিনমাথা এলাকায় অভিযান চালিয়ে ট্রাকসহ ৬৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গাঁজার মালিকসহ তিনজনকে আটক করা হয়েছে।

রোববার রাত সাড়ে ৩ টার দিকে শহরের পুরান বগুড়ার তিনমাথা এলাকা থেকে তাদের আটক করা হয়। উদ্ধার করা গাঁজার অনুমানিক মূল্য প্রায় নয় লাখ ৭৫ হাজার টাকা।

আটককৃতরা  হলেন— গাঁজার মালিক কুড়িগ্রাম জেলার হেলোখান এলাকার আমির আলীর ছেলে লিটন মিয়া ((২৩), ট্রাকচালক গাইবান্ধা জেলার পলাশবাড়ি উপজেলার হরিকেল মন্সিপাড়ার মুনসুর আলীর ছেলে ফিরোজ (২৫) ও হেলাপার একই উপজেলার চকিদারপাড়ার রমজান আলী কবিরাজের ছেলে আঙ্গুর (২৫)।

জেলা পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক পিপিএম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বগুড়া মহাসড়কের তিনমাথা এলাকায় অভিযান চালিয়ে গাইবান্ধা থেকে ছেড়ে আসা (মেট্রো ন-১১-৬৪০৬) ধানবোঝাই ট্রাকের মধ্যে থেকে ৬৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজার মালিক, ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়।

এ ঘটনায় বগুড়া সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/রিয়াদ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G