সূচক কমেছে পুঁজিবাজারে

প্রকাশঃ মার্চ ২৪, ২০১৫ সময়ঃ ১:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম

পুঁজিবাজারে-পতন-ধারা-অব্যাহতদেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৪ মার্চ’২০১৫) মূল্যসূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন চলছে।

আগের দিনের মতো এদিনও সূচকের উর্ধ্বমুখী প্রবণতা দিয়ে লেনদেন শুরু হয়। তবে এক ঘণ্টার মধ্যে সূচক নিম্নমুখী প্রবণতায় চলে যায়।

মঙ্গলবার লেনদেন শুরুর প্রথম ৫ মিনিট পর সকাল ১০টা ৩৫ মিনিটে ডিএসই’র ডিএসইএক্স সূচক ৮ পয়েন্ট বেড়ে লেনদেন শুরু হয়। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক ১৮ পয়েন্ট, বেলা ১০টা ৫০ মিনিটে সূচক ১৩ পয়েন্ট, বেলা ১১টায় সূচক ১২ বৃদ্ধি পায়।

এরপর ১১টা ২০ মিনিটের দিকে সূচক আগের দিনের লেনদেন শেষের স্থানে চলে আসে। এরপর টানা নিম্নমুখীতার কারণে বেলা সাড়ে ১১টায় ডিএসইএক্স সূচক ৭ পয়েন্ট কমে যায়।

ডিএসইএক্স সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে ৪ হাজার ৫০১ পয়েন্ট অবস্থান করছে।

এদিকে, ডিএসই-৩০ সূচক দশমিক ৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭১১ পয়েন্টে।

এ সময় পর্যন্ত ডিএসইতে ৫৫টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে। কমেছে ১৫৬টা এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। লেনদেন হয়েছে ৬৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- লাফার্জ সুরমা সিমেন্ট, এসিআই, এসপিসিএল, এসিআই ফরমুলেশন, যমুনা ওয়েল, এসআইবিএল, হামিদ ফেব্রিক্স, ব্র্যাক ব্যাংক, ইফাদ অটোস ও সাপোর্ট।

প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G