মনোনয়নপত্র নিলেন সাঈদ খোকন

প্রকাশঃ মার্চ ২৪, ২০১৫ সময়ঃ ২:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

said khokoknঢাকা দক্ষিণ সিটি করপোরেশ নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন।

মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর নাট্যমঞ্চে স্থাপিত রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার যে ব্যাংক ঋণ ছিল তা পরিশোধ করেছি। নির্বাচন কমিশনের প্রতি আমার আস্থা রয়েছে। আশা করি, নির্বাচন সুষ্ঠু হবে।’

এখানে আওয়ামী লীগের প্রার্থী আসলে কে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সাঈদ খোকন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সমর্থন দিয়েছেন। তিনি আমার নির্বাচন পরিচালনার জন্য ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজকে দায়িত্বও দিয়েছেন।’

প্রতিক্ষণ/এডি/মিলন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G