পোশাকে স্বাধীনতা দিবস

প্রকাশঃ মার্চ ২৪, ২০১৫ সময়ঃ ২:৩৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৩৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম

posak-2দেশপ্রেম প্রকাশের আয়োজন নানা মাধ্যমে হতে পারে। বাঙালি হিসেবে হৃদয়ে ধারণ করা দেশপ্রেমের চেতনার অনেকটাই ফুটে ওঠে পোশাকে, মননে। সে ভাবনা থেকেই আমাদের ফ্যাশন হাউসগুলো এ প্রজন্মকে পোশাকের দিক থেকে করেছে স্বদেশমুখী।

ফলে এ সময়ের তারুণ্যের পোশাকের ডিজাইনের বড় অংশজুড়ে রয়েছে দেশাত্মবোধের চেতনা। এবারের স্বাধীনতা দিবসে লাল-সবুজের প্রত্যয়ে আবারও ফুটে উঠেছে দেশপ্রেম প্রকাশের সে ভাবনাই।

এবারের স্বাধীনতা দিবসে লাল-সবুজের প্রত্যয়ে আবারও সে চেষ্টাই চালিয়েছেন তারা। মূলত, ফ্যাশনের ধারাটা সময়কে ধারণ করে। স্টাইল, স্মার্টনেস, আউটলুকিংয়ের সামগ্রিক কনসেপ্টে বৈচিত্র্য এলেও স্বাধীনতা দিবসের ফ্যাশনে দেশাত্মবোধের ভাবধারাটা উন্মোচিত হয়। বাঙালির স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বাংলা ভাষার প্রতি সশ্রদ্ধ মমতা এবং এক রক্তক্ষয়ী ইতিহাসের প্রবল অনুরণন—যে অনুরণনের প্রতিটি মুহূর্তে রয়েছে স্বাধীনচেতা বাঙালির হাজার বছরের ঐতিহ্যের মহিমান্বিত গৌরব গাঁথা।

দীর্ঘ আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ এবং পরিণতিতে স্বাধীনতা অর্জন। আর এই অর্জনের ভেতর দিয়েই অন্ধকার সরিয়ে-সরিয়ে বাঙালির পথচলা হচ্ছে সেই ৪২ বছর আগে পাওয়া রক্তোজ্জ্বল বিজয়ের আলোয়। ১৯৭১-এর ২৬ মার্চের স্বাধীনতা দিবস এখন ফ্যাশন স্টাইলের অনুষঙ্গ হিসেবে যোগ করেছে নতুন মাত্রা।

এ ফ্যাশন-স্টাইলে উত্সবী আমেজ থাকলেও তার থেকে বেশি থাকে দেশাত্মবোধ তথা দেশপ্রেম। আর সে কারণেই স্বাধীনতা, বিজয় কিংবা ভাষা দিবসের ফ্যাশনের প্রথম চিত্রকল্প হিসেবে পোশাকে। আমাদের জাতীয় পতাকার রঙকে তুলির আঁচড়ে নান্দনিকভাবে পোশাকের গায়ে ফুটিয়ে তোলা হয়েছে নয়নাভিরাম আঙ্গিকে।poushi37

ফ্যাশন হাউস অঞ্জন’স স্বাধীনতা দিবসকে সামনে রেখে লাল-সবুজকে প্রাধান্য দিয়ে নতুন ডিজাইনের পোশাক এনেছে। পাশাপাশি ট্রেন্ডি এই আউটলাইনে থাকছে শাড়ি, কুর্তা, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ফতুয়া, টি-শার্ট ও শার্ট।

এবারের ডিজাইনে গুরুত্ব দেওয়া হয়েছে স্বাধীনতা দিবসের বিভিন্ন মোটিভ। বড়দের পোশাকের পাশাপাশি ছোটদের জন্যও থাকছে বিভিন্ন পোশাক যা অঞ্জন’স-এর সকল শোরুমে পাওয়া যাবে।

ফ্যাশন হাউস রঙ-এর ফ্যাশনের মূল ভাবনা গড়ে উঠেছে দেশীয় আত্মপরিচয়কে ঘিরে। দেশীয় রং, দেশীয় কাপড় রঙ-এর আয়োজনের মূল উপাদান। লাল-সবুজ আমাদের পতাকার রং, আমাদের স্বাধীনতার প্রতীক।

এ ছাড়া বাংলার মেলা, অন্যমেলা, নিপুণ, আড়ং, নিত্য উপহার, বিবিআনা, তারামার্কা, পঙিত, বাসন্তী, এড্রয়েট, ওজি, ইনফিনিটি, নন্দনকুঠিরসহ অন্যান্য ফ্যাশন হাউসগুলো স্বাধীনতা দিবসে এনেছে লাল-সবুজের নানা ডিজাইনের পোশাক।
প্রতিক্ষণ/এডি/রবি

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G