মনোনয়নপত্র কিনলেন হাজী সেলিম

প্রকাশঃ মার্চ ২৪, ২০১৫ সময়ঃ ৩:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

haji selimঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নির্বাচন করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন হাজী সেলিম।

মঙ্গলবার দুপুরে গুলিস্তান মহানগর নাট্যমঞ্চের রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে হাজী সেলিম মনোনয়নপত্র সংগ্রহ করেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রিটার্নিং কর্মকর্তা মিহির সরোয়ার মোর্শেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ থেকে দলীয় প্রার্থী হিসাবে সাবেক মেয়র প্রয়াত মোহাম্মদ হানিফের পুত্র সাঈদ খোকনকে সমর্থন দেওয়া হলেও অনড় অবস্থানে আছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্থানীয় এমপি হাজি মোহাম্মদ সেলিম।

প্রতিক্ষণ/এডি/মিজান

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G