মাগুরায় আটক ৬

প্রকাশঃ মার্চ ২৪, ২০১৫ সময়ঃ ৪:১৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৬ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

sahjalalমাগুরায় বিএনপির ৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক উজির আলী (৫০), শালিখা ইউনিয়ন বিএনপির সভাপতি সহিদুজ্জামান (৪৮), বিএনপি কর্মী উবাইদুর রহমান (৪৫), মোতালেব শিকদার (৪০), হাফিজুর রহমান (৩৫) ও আব্দুল জলিল (৪০)।

মাগুরার সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জেলার ৪টি উপজেলায় অভিযান চালিয়ে বিএনপির ছয় নেতাকর্মীকে আটক করা হয়েছে। আটক সবাই নাশকতা মামলার আসামি বলে জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/নবীন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G