বুধবার হরতাল নেই

প্রকাশঃ মার্চ ২৪, ২০১৫ সময়ঃ ৭:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

20 dolগত ৬ জানুয়ারি থেকে সারাদেশে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি পালন করে আসছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।

এরসাথে শুক্র ও শনিবার বাদে সপ্তাহের বাকিদিন গুলোতে চলছে হরতাল। দীর্ঘদিন পর এবার ব্যাতিক্রম ঘটলো।

অনির্দিষ্টকালের অবরোধ চললেও বুধবার থাকছেনা হরতাল। তবে ২০ দলীয় জোট এদিন দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব নিখোঁজ সালাহ উদ্দিন আহমেদকে ফিরিয়ে দেওয়াসহ কয়েকটি দাবিতে এদিন দেশব্যাপী জেলা, থানা, পৌরসভা ও সকল মহানগরের থানায় থানায় জোটের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বিকেলে জোটের পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু এই কর্মসূচির ঘোষণা দেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ সারাদেশে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ২০ দলীয় জোটের গুম হওয়া সকল নেতা-কর্মীদের তাদের পরিবারের কাছে সুস্থ অবস্থায় ফিরিয়ে দেওয়া; সারাদেশে গুম, খুন, বন্দুক যুদ্ধের নামে ঠান্ডা মাথায় পরিকল্পিত হত্যা, গণগ্রেফতার বন্ধ ও যৌথবাহিনীর নামে বিশেষ বাহিনীর নির্যাতন-নিপীড়ন বন্ধের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি দেওয়া হয়েছে।’

শান্তিপূর্ণভাবে বিক্ষোভ মিছিল পালন করতে বিএনপি ও ২০ দলীয় জোটের সকল পর্যায়ের নেতা-কর্মীকে অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস দেশব্যাপী বিএনপিসহ ২০ দলীয় জোটের অঙ্গীভূত সব শরিক দলকে তাদের স্ব স্ব উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় স্বতঃস্ফূর্তভাবে পালনের জন্য বিবৃতিতে অনুরোধ করেন বরকত উল্লাহ বুলু।

প্রতিক্ষণ/এডি/রাহাত

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G