লিবিয়ায় হামলার দায় স্বীকার আইএসের

প্রকাশঃ মার্চ ২৫, ২০১৫ সময়ঃ ১০:৫১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫১ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

libiaলিবিয়ার বেনগাজিতে গত মঙ্গলবার এক আত্মঘাতী বোমা হামলায় সাতজন নিহতের ঘটনার দায় স্বীকার করেছে আইএস (ইসলামিক স্টেট)।

দেশটিতে যুদ্ধ বন্ধে জাতিসংঘের ছয় দফা প্রস্তাব ঘোষণার কয়েক ঘণ্টা পরই এ ঘটনা ঘটে।

বেনগাজির সামরিক ঘাঁটির এক মুখপাত্র নাসের আল-হাসি জানান, আইএস সদস্যদের লক্ষ্য করে সামরিক বাহিনীর বিমান হামলার জবাবে ওই হামলা চালিয়েছে তারা।

সেনা কর্মকর্তারা জানান, লিথি জেলার একটি সামরিক নিরাপত্তাচৌকির ভেতরে বিস্ফোরকবোঝাই একটি কার নিয়ে প্রবেশ করে আইএস যোদ্ধারা। এ সময় বোমা বিস্ফোরণে পাঁচ সৈন্য ও দুই বেসামরিক নাগরিক নিহত হন।

বেনগাজিতে আইএস সদস্যদের সঙ্গে সামরিক বাহিনীর নিয়মিত সংঘর্ষের ঘটনা ঘটছে। আইএসের চালানো বোমা হামলার দিনই একটি আবাসিক ভবনে রকেট হামলায় ১৭ বছর বয়সী এক কিশোরী ও অপর এক ব্যক্তি নিহত হয়েছেন।

এর আগে গত সোমবার শহরটিতে আনসার আল-শরিয়ার জ্যেষ্ঠ কমান্ডার মোহাম্মদ আল-আরিবি নিহত হন। সুত্র: আলজাজিরার।

প্রতিক্ষণ/এডি/কেয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G