মেয়র পদে মনোনয়ন নিলেন মাহী বি চৌধুরী

প্রকাশঃ মার্চ ২৬, ২০১৫ সময়ঃ ৩:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

mahi b nnঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে জেলা নির্বাচন অফিস ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মাহী বি চৌধুরীর পক্ষে মনোনয়নপ সংগ্রহ করা হয়।

তার পক্ষে ত্রটি সংগ্রহ করেন অনলাইন ভিত্তিক ব্লু ব্যান্ড কল এর সদস্য সারোয়ার মোর্শেদ।

এসময় সারোয়ার মোর্শেদ সাংবাদিকদের জানান, ‘রাজনৈতিক ব্যানারে নির্বাচন করছেন না মাহী বি চৌধুরী।’

তফসিল অনুযায়ী ২৯ মার্চের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করে দাখিল করতে হবে। ৯ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ২৮ এপ্রিল ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

প্রতিক্ষণ/এডি/মিজান

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G