রাজশাহীতে বাসের ধাক্কায় নিহত ১

প্রকাশঃ মার্চ ২৭, ২০১৫ সময়ঃ ২:২২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

roadরাজশাহীর মতিহার থানার কাপাসিয়ায় বাসের ধাক্কায় আশরাফুল ইসলাম (৪৫) নামের এক সাইকেল আরোহী নিহত হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাইকেল আরোহী দিনমজুর আশরাফুলের বাড়ি নগরীর কাপাসিয়ায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শ্যামপুরে কাজে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন আশরাফুল।

সাইকেল নিয়ে রাজশাহী-ঢাকা মহাসড়কে ওঠার পর পরই ঢাকাগামী কেয়া পরিবহনের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আশরাফুলের মৃত্যু হয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/রাতুল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G