‘ফাঁদ পাততে গিয়ে ফেঁসে গেছে বিএনপি’
জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
সরকারের বিরুদ্ধে আন্দোলনের ফাঁদ পাততে গিয়ে বিএনপিই ফেঁসে গেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকালে মাদারীপুরের সপ্তম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নির্মাণকাজ পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি একদিকে বলছে তামাশার নির্বাচন। অন্যদিকে সেই তামাশার নির্বাচনে অংশ নিচ্ছে। একদিকে বলছে, অবৈধ সরকার।
আবার সেই সরকারের সঙ্গে সংলাপে বসতে চাচ্ছে। এটা তো তাদের দ্বিচারিতা। আসলে তারা সরকারের জন্য আন্দোলনের ফাঁদ পাততে গিয়ে নিজেরাই ফেঁসে গেছে।’
প্রতিক্ষণ/এডি/মিলন






















