রংপুরে আটক ৫৩

প্রকাশঃ মার্চ ২৮, ২০১৫ সময়ঃ ১০:১৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৫ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

hand-cuffsনাশকতা ও সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহে রংপুরে বিএনপি-জামায়াতের চার কর্মীসহ ৫৩ জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত থেকে শনিবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জেলা পুলিশের কন্ট্রোল রুম অপারেটর মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটকদের মধ্যে বিএনপি’র তিন কর্মী ও জামায়াতের এক কর্মী রয়েছেন। তাদের বিরুদ্ধে নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে।

এদিকে একই সময় জেলার বিভিন্ন স্থান থেকে মাদক বিক্রি, মাদক সেবন, জুয়া, ছিনতাই, চুরি, ডাকাতি, খুন ও হত্যা মামলায় ৪৯ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/নাহিদ

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G