কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশঃ মার্চ ২৮, ২০১৫ সময়ঃ ৪:০২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:০২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

accidentকক্সবাজারের চকরিয়া যাত্রীবাহী বাসের চাপায় ২ জন শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার দুপুর দেড়টার দিকে উপজেলার মাইজঘোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শাহারবিল ইউনিয়নের মাইজঘোনা গ্রামের মুনসুর আলী (১৭) ও একই গ্রামের ছোটন (১৪)। তারা দু’জনই পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

আহতদের মধ্যে হামিদ নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর দু’জনকে চকরিয়া জমজম হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দেড়টার দিকে শাহ আমিন পরিবহনের একটি বাস চকরিয়া-মহেষখালী আঞ্চলিক সড়কের মাইজঘোনা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারিদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাসটি সড়কের পাশে খাদে পড়ে যায়। বাসের চালক হেলপার পালিয়ে গেছে বলে জানান ওসি।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, বর্তমানে বাসটি উদ্ধারের চেষ্টা চলছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চকরিয়া জমজম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

প্রতিক্ষণ/এডি/জাহিদ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G