শ্রমিক লীগের দু’পক্ষে সংঘর্ষ, আহত ৩

প্রকাশঃ মার্চ ২৯, ২০১৫ সময়ঃ ৬:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

clashস্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক লীগের সমাবেশে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার বিকেলে গুলিস্তানে আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে তেজগাঁও আঞ্চলিক শ্রমিক লীগের তিনজন কর্মী আহত হয়েছেন। এদের মধ্যে দুইজনের মাথা ফেটে গেছে।

পরে শ্রমিক লীগের কেন্দ্রীয় কয়েকজন নেতা ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সংঘর্ষের বিষয়ে শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ভুল বোঝাবুঝি হয়েছিল। ‘সমাবেশে একে অপরকে লক্ষ্য করে চেয়ার ছুঁড়ে মারে। পরে নেতারা নিজেরাই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছেন। কয়েকজন আহত হয়েছে শুনেছি তবে দেখিনি।’

প্রতিক্ষণ/এডি/নাফিজ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G