যশোরে জামায়াত নেতা গ্রেফতার

প্রকাশঃ মার্চ ২৯, ২০১৫ সময়ঃ ৭:৪৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৪৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

arrest 29যশোরের সদর উপজেলার রুপদিয়া এলাকা থেকে মাকিবুল রহমান নামে জামায়াতে ইসলামীর এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার দুপুরে ঐ এলাকার মাদ্রাসার পাশের একটি সেলুন থেকে তাকে নরেন্দ্রপুর ক্যাম্প পুলিশ গ্রেফতার করে।

আটক মাকিবুল সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি এবং জয়ন্তা গ্রামের মৃত তবিবর রহমানের ছেলে।

নরেন্দ্রপুর ক্যাম্পের এএসআই নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রবিবার দুপুরে সদর উপজেলার রুপদিয়া মাদ্রাসার পাশের একটি সেলুন থেকে মাকিবুল রহমানকে গ্রেফতার করা হয়। তিনি গত জানুয়ারি মাসে যশোর-খুলনা সড়কে নাশকতা এবং গাড়ি পোড়ানো মামলার আসামি।

প্রতিক্ষণ/এডি/রাতুল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G