কনে সুন্দরী না হওয়ায় বরের আত্মহত্যার চেষ্টা

প্রকাশঃ মার্চ ২৯, ২০১৫ সময়ঃ ৯:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

suicideপৃথিবীতে প্রতিদিনই ঘটছে নানা আজব ঘটনা। এর কিছু মজার আবার কিছু দুঃখের। তবে এমন কিছু ঘটনাও আছে যা কষ্টের হলেও মুখে হাসি না এনে পারেনা। চীনে এমনই ঘটেছে এক ঘটনা।

কনে সুন্দরী না হওয়ায় বিয়ের আসর ছেড়ে হ্রদে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন বর।

এই ঘটনাটি ঘটেছে চীনের মধ্য হুবেই প্রদেশে।

একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, উপুড় হয়ে হবু বর তখন পানিতে ভাসছিলেন। খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়।

জানা গেছে, কাঙ হু নামের ৩৩ বছরের ওই যুবকের হবু স্ত্রীকে একেবারেই পছন্দ হয়নি। তিনি বলেছেন, তার ইচ্ছার বিরুদ্ধে বাবা-মা জোর করে তার বিয়ে দেয়ার চেষ্টা করছিল। কিন্তু প্রথম দর্শনেই স্ত্রীকে দেখে অপছন্দ হয় তার।

তিনি জানান, তার স্ত্রী সুন্দরী ও আকর্ষণীয় নন। কিন্তু বাবা-মা জোর করায় বিয়ের আসর অবধি পৌঁছতে বাধ্য হন। বিয়ের আসরেই কনের কাছে ক্ষমা প্রার্থনা করে হ্রদে ঝাঁপ দেন ওই যুবক।

স্থানীয় লোকজন ওই যুবককে ঝাঁপ দিতে দেখে পুলিশ ও উদ্ধারকারী দলকে খবর পাঠায়। খবর পেয়ে তড়িঘড়ি উদ্ধার কাজ শুরু করে উদ্ধারকারী দল। এরপরই তাকে জীবিত অবস্থায় ওই হ্রদ থেকে উদ্ধার করা হয়। সুত্র: ওয়েবসাইট।

প্রতিক্ষণ/এডি/আরেফিন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G