ভারতে বাস খাদে, নিহত ১০

প্রকাশঃ মার্চ ৩০, ২০১৫ সময়ঃ ১০:২৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৪ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

india-jharkhandভারতের ঝাড়খণ্ড রাজ্যে বাস খাদে পড়ে ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।

স্থানীয় সময় সোমবার ভোর রাত ৩ টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, ব্যক্তি মালিকানাধীন বাসটি ছত্তিসগড় থেকে বিহারের পাটনায় যাচ্ছিল।

বাসটি ঝাড়খণ্ডের গারহওয়া জেলা দিয়ে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে উল্টে যায়। এতে নিহত হয় ১০ জন এবং আহত হয় ২০ জন।

এ ঘটনায় নিহত ও আহতদের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। বাসটিতে মোট কত জন যাত্রী ছিল তা জানা যায়নি। সুত্র: এনডিটিভি।

প্রতিক্ষণ/এডি/কেয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G