বজ্রপাতে মা-ছেলে নিহত

প্রকাশঃ মার্চ ৩০, ২০১৫ সময়ঃ ৮:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৬ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষন ডট কম.

download (2)দিনাজপুরের বিরল উপজেলায় বজ্রপাতের শিকার হয়ে মা ও ছেলে নিহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা ৭টার পর উপজেলার বানিয়াপাড়া ব্র্যাক অফিসের পাশে এ ঘটনা ঘটে।

এ সময় ফাহিম নামে ৭ বছরের এক শিশু আহত হয়।নিহতরা হলেন, উপজেলার কালিয়াগঞ্জ গ্রামের আব্দুল খালেকের স্ত্রী মনোয়ারা বেগম (৪৫) ও তার ছেলে মহবুর রহমান (২৫)।

‍ বিষয়টি নিশ্চিত করেছেন বিরল থানার উপপরিদর্শক (এসআই) নুরুজ্জামান। স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যার পর দিনাজপুর শহর থেকে মা মনোয়ারা বেগমকে নিয়ে গ্রামের ‍বাড়িতে ফিরছিলেন মহবুর রহমান। পথে বানিয়াপাড়া ব্র্যাক অফিসের কাছে বৃষ্টিপাতের সঙ্গে হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই ‍তাদের মৃত্যু হয়।

মা ও ছেলের মরদেহ বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রতিক্ষণ/এডি/রিফাত

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G